মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালী হাতিয়ায় বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরে মফিজিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বক্তব্য রাখেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মোঃ ফাহিম উদ্দিন, প্রবাসী কামরুল ইসলাম নুর প্রমূখ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।”তিনি আরও বলেন, সুষ্ঠু সমাজ বিনির্মাণে মাদক প্রতিরোধ করতেই হবে। এ ক্ষেত্রে সমাজের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সমাবেশে বক্তারা আরো বলেন, বাল্যবিবাহ ও মাদক শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে না, বরং পরিবার ও সমাজের উপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুশীল সমাজের লোকেজনসহ বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দুপুরে শুরু হয়ে সমাবেশে চলে বিকাল পর্যন্ত।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত