কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর শহরের নাজির পাড়া রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দিন আহমেদ পলাশ। একই সঙ্গে চাঁদপুর সরকারি কলেজ মাঠে তরুণ-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নাজির পাড়া রোডে পৌরসভার ড্রেনেজ ও ব্লক স্থাপনের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন শরিফ উদ্দিন আহমেদ পলাশ। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে তরুণ ও কিশোরদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।এ সময় তরুণ-কিশোরদের উদ্দেশে শরিফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, “শরীর ও মন ভালো রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।”তিনি বলেন, “চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এমপি মহোদয়কে সহযোগিতা করতে হবে।”শরিফ উদ্দিন আহমেদ পলাশ আরও বলেন, “আমরা বিশেষ করে ১২ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।”তিনি উন্নয়ন কার্যক্রমের মান বজায় রাখার পাশাপাশি এলাকার তরুণদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত