প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস রাষ্ট্রপতির
ডেস্ক নিউজ ||
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে সরকার কাজ করছে। এ খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।বুধবার দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে দেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।জবাবে রাষ্ট্রপতি পোশাক খাতের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।এদিকে, আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে বিজিএমইএ।রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত