প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন কাতারের আমির
ডেস্ক নিউজ ||
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের আমির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেন।শেখ তামিম বিন হামাদ আল থানি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে।উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত