ক্রীড়া ডেস্ক ||
মিশর ফুটবল দলের কোচ হোসাম হাসানকে ঘিরে পারিবারিক বিরোধের একটি ঘটনা দেশটির গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। উত্তর উপকূলের একটি অবকাশযাপনকেন্দ্রের হোটেলে বর্তমান স্ত্রী দান-আদাম ও সাবেক স্ত্রী হুয়াইদার সন্তানদের মধ্যে বিরোধের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।মিশরীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মেরিনা অবকাশযাপন এলাকার একটি হোটেলের খাবারের দোকানে এ ঘটনা ঘটে। হোসাম হাসান সেদিন বিখ্যাত মিশরীয় শিল্পী মোহাম্মদ রমাদানের একটি অনুষ্ঠান দেখার পর বর্তমান স্ত্রী দান-আদামকে নিয়ে হোটেলে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন।কিছুক্ষণ পর সেখানে হোসামের সাবেক স্ত্রী হুয়াইদার কয়েকজন সন্তান এসে তাকে চেয়ার থেকে তুলে তাদের সঙ্গে চলে যেতে বলেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দান-আদামের সঙ্গে হুয়াইদার মেয়ে ও অন্য সন্তানদের তর্ক শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একাধিক ব্যক্তির মধ্যে সংঘর্ষ বেধে যায়।দান-আদামের অভিযোগ, সংঘর্ষের সময় তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তাকে চড়-ঘুষি ও লাথি মারা এবং চুল ধরে টানাটানি করা হয়। তার সন্তানদেরও ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয় বলে দাবি করেন তিনি।এ সময় দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম হাসান। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।ঘটনার আকস্মিকতায় হোটেলের অন্যান্য অতিথিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুয়াইদা থানায় অভিযোগ করেন। তবে পরে তিনি স্বেচ্ছায় সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দান-আদাম দাবি করেন, একাধিক ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষে হোটেলের নিচতলায় ফেরার পর হুয়াইদার কয়েকজন সন্তান হঠাৎ সেখানে এসে হোসামকে চেয়ার থেকে টেনে তুলে তাদের সঙ্গে যেতে বলেন। এরপরই বিরোধের সূত্রপাত।দান-আদামের দাবি, একপর্যায়ে তার মুখে গরম কফি ছুড়ে মারা হয় এবং তাকে মারধর ও চুল ধরে টানাটানি করা হয়। পুরো ঘটনার সময় হোসাম দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন এবং পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না বলেও জানান তিনি।দান-আদাম বলেন, হোসাম একদিকে সাবেক স্ত্রীর সন্তানদের এবং অন্যদিকে নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি দান-আদাম। তিনি শুধু ঘটনার ন্যায়সংগত নিষ্পত্তি চান বলে জানান।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত