ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর পুরো জীবন বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে উৎসর্গ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।’রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম। দোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত