প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা জর্জ মেসি আর নেই
তাসকিন আহমেদ রিয়াদ , সম্পাদক ||
আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট জর্জ মেসি। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে-এর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জর্জ মেসি।লিওনেল মেসির ক্যারিয়ারে জর্জ মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসির ফুটবল ক্যারিয়ারের শুরুর সময় থেকেই তিনি ছেলের পাশে ছিলেন। পরবর্তীতে মেসি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার দীর্ঘ যাত্রাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।জর্জ মেসি দীর্ঘদিন লিওনেল মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছেলের পক্ষে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও পেশাগত বিষয়ে আলোচনা পরিচালনার পাশাপাশি মেসির ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।শৈশব থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে লিওনেল মেসির উঠে আসার পেছনে জর্জ মেসির অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে মেসি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত