ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। একই কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের প্রবেশমুখে থাকা শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতিও অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।সোমবার (৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।ছাত্রদল নেতারা জানান, গত ২৫ জুলাই পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এর প্রতিবাদে জাবিপ্রবি ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিজয়-২৪ হল থেকে প্রধান ফটক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা “একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর”, “ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”, “ধরি ধরি ধরিনা ধরলে কিন্তু ছাড়িনা”সহ বিভিন্ন হুঁশিয়ারমূলক স্লোগান দেয়। পরে ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে স্থাপিত শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করা হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পরও ক্যাম্পাসে এসব প্রতিকৃতি বহাল থাকাকে তারা অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন। তাদের ভাষ্য, স্বৈরাচারবিরোধী চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এসব প্রতিকৃতি অপসারণ করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তাদের দোষরদের ব্যাপারে নূন্যতম ছাড় দিবেনা ছাত্রদল, প্রয়জনে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল।’
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত