মোঃ তাহমীদ হোসেইন চৌধুরী , স্টাফ রিপোর্টার ||
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাস পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল (১ আগস্ট) শনিবার রাতে তিনি ছাত্রাবাস জামেমসজিদে এশার নামাজ আদায় করেন। তাকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. আকমল হোসেন এবং হোস্টেলের শিক্ষার্থীরা।পরিদর্শনকালে তিনি ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের ছাত্রাবাস জীবনের স্মৃতিচারণ করেন। জানা যায়, তিনি ছাত্রাবাসের তৃতীয় ব্লকের দশ নম্বর কক্ষের ছাত্র ছিলেন এবং এমসি কলেজ থেকেই ইন্টারমিডিয়েট পাস করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, জামায়াতে ইসলামী সিলেট মহানগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল, জামায়াতে ইসলামী সিলেট মহানগর সেক্রেটারি শাহজাহান আলী এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক আনোয়ারুল ওয়াদুদ টিপুসহ সিলেট মহানগর সেক্রেটারিয়েট ও এমসি কলেজের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত