কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন ,বাবলু ভাইয়ের মত স্বচ্ছ রাজনীতিবিদ আর পাবো না। তার মতো একজন রাজনীতিবিদ সারা জেলা নয়, মনে হয় দেশেও পাবো না। ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করাই হবে মরহুম মাহবুব আনোয়ার বাবলুর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন,আমাদের ছাত্রদলের যখন চাঁদপুর জেলার প্রথম কমিটি হয়, সেই সময় সেলিম ভাই, বাবলু ভাই এরা মিলেই ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। চাঁদপুর সদরের এমন কোনো মানুষ নেই, যিনি মাহবুব আনোয়ার বাবলু ভাইকে চিনতেন না। তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, মিশুক, সৎ ও জনবান্ধব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করেননি, বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।বাবলু ভাইয়ের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আদর্শকে ধারণ করে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করব।চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, মরহুম মাহবুব আনোয়ার বাবলুর ছেলে মো. কুন্তল খান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্য জীবী দলের মো. মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, ফেরদৌস আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত