প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতায় ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেস্ক নিউজ ||
পররাষ্ট্র প্রতিমন্ত্মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ ও আনুষ্ঠানিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই।"এছাড়া তিনি জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না সরকার।পাশাপাশি ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত