প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতায় চবিতে বৃহস্পতিবারও ক্লাস-পরীক্ষা বন্ধ
তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃহস্পতিবারও (৯ জুলাই) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকছে।বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।এর আগে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু বুধবারের ক্লাস ও পরীক্ষাগুলো স্থগিত থাকবে। কিন্তু দিন পেরিয়ে গেলেও আবহাওয়া পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ক্যাম্পাসের জলাবদ্ধতা এবং যাতায়াতের সমস্যা অব্যাহত থাকায় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারের সব ক্লাস ও পরীক্ষাও স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত