ডেস্ক নিউজ ||
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী জানান, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ সরবরাহ করা হবে। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শিক্ষা খাতে কেবল অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ ছিল উন্নয়ন কার্যক্রম, মানবসম্পদ উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি।কৃষি খাতের অগ্রগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করা হবে। সনাতনী পদ্ধতির পরিবর্তে কৃষিতে আধুনিক প্রযুক্তি সংযোজনে সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। পাশাপাশি চীনে কাঁঠাল রফতানির পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।শেয়ারবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে বলেও মন্তব্য করেন তিনি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত