প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
ডেস্ক নিউজ ||
জাতীয় সংসদে দিনের কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন ডা. শফিকুর রহমান। এ সময় তারা পরস্পরের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত সময়ের জন্য কুশল বিনিময় করেন।পরে বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। সংসদ কক্ষে এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত