একেএম মিজানুর রহমান, উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার ||
দেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভা শনিবার (২৭) সকাল ১১ টায় “সিন্দাবাদ ট্যুরস এন্ড ট্র্যাভেলস” এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত ওই পুনর্মিলনী ও মত বিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “হজ কেবল একটি সফর নয়, এটি জীবনের সবচেয়ে বড় আত্মশুদ্ধির পরীক্ষা।” তিনি বলেন, “আপনারা যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র মক্কা ও মদিনার মাটি স্পর্শ করে এসেছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তবে হজের আসল সার্থকতা লুকিয়ে আছে হজ-পরবর্তী জীবনে। মক্কা-মদিনার সেই পবিত্রতা, তাকওয়া এবং সুশৃঙ্খল জীবনকে আমাদের বাকি জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রাখতে হবে।“সিন্দাবাদ ট্যুরস এন্ড ট্র্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেন’র সভাপতিত্বে এবং মাওলানা মো. আবুল হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক মো. সহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন মূন্স, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মো. ফেরদৌস আহমেদ, সহ অধ্যাপক মাওলানা মো. শহিদুল্লাহ ভূঁইয়া, মাওলানা মো. কামাল উদ্দিন মূন্সীসহ আরো অনেকে।অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মো. সহিদুল ইসলাম বলেন, পুনর্মিলনীর মূল উদ্দেশ্য শুধু স্মৃতিচারণ নয়, বরং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। আমরা দেবীদ্বারের হাজীরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারি, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে ভূমিকা রাখতে পারি এবং একটি আদর্শ সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারি আজকের এই দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।অনুষ্ঠানের সভাপতি “সিন্দাবাদ ট্যুরস এন্ড ট্র্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেন বলেন, আজকের এই বরকতময় ও আনন্দঘন পরিবেশে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যিনি আমাদের সবাইকে পবিত্র হজের স্মৃতি রোমন্থন এবং একে অপরের সাথে দ্বীনি মহব্বতে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত