মোঃ হাসান , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ||
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভিডিপি অফিসের কর্মকর্তা জাহারা খাতুন সম্প্রতি সিজার অপারেশনের পর শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও দায়িত্বে অবহেলা করছেন না। চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামের প্রয়োজন হলেও তিনি প্রতিদিন অফিসে আসছেন। জানা যায়, গত দুই দিন দুপুরে খাবার খেতে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য বাসায় গিয়েছিলেন। সিজার পরবর্তী শারীরিক দুর্বলতার কারণে যাতায়াতে একটু দেরি হয়ে যায়। এই সময়েই সংবাদকর্মীরা অফিসে গিয়ে তাকে উপস্থিত পাননি। স্থানীয়দের মতে, জাহারা খাতুন দায়িত্ব নেওয়ার পর থেকে কমলনগরের সাধারণ মানুষের ভিডিপি সংক্রান্ত সেবা দ্রুত ও আন্তরিকতার সাথে দিয়ে আসছেন। অসুস্থতার মধ্যেও তিনি ফোনে সেবাপ্রার্থীদের খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা বলেন, “ম্যাডাম নিজে অসুস্থ, তবুও আমাদের কাজ ফেলে রাখেন না। ফোন দিলে সঙ্গে পরামর্শ দেন। এরকম দায়িত্ববান কর্মকর্তা পাওয়া ভাগ্যের ব্যাপার।”সরকারি চাকরির পাশাপাশি মাতৃত্ব ও শারীরিক সীমাবদ্ধতার চ্যালেঞ্জ সামলে জাহারা খাতুন যেভাবে দায়িত্ব পালন করছেন, তা এলাকার নারী কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত