প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর অবস্থান জারি করে খাবার বিতরণ করলো ছাত্রদল
অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।সোমবার (২২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কার্যক্রম শেষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে রাতে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলনেতা আব্দুর রহমানের নেতৃত্বে বিশেষ নজরদারির (পাহারা) ব্যবস্থা করা হয় ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। নজরদারি ও খাবার আয়োজনের বিষয়ে আব্দুর রহিম বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন কোনোভাবেই ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য ছাত্রদল সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নজরদারি অব্যাহত থাকবে। রাজনীতি ও ক্যাম্পাসের নিরাপত্তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খাবারের আয়োজন পেয়ে সাধারণ শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।"ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি ছাত্রদলের এই অবস্থান ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি করেছে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত