প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত
অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল ‘রুদ্র-মঙ্গল’–এর নবম-দশম সংখ্যা (আগস্ট ২০২৪-২০২৫) প্রকাশিত হয়েছে।২২ জুন (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় তিনি সম্পাদনা পরিষদকে অভিনন্দন জানিয়ে গবেষণাধর্মী জার্নালের প্রকাশনা ও প্রচার আরও বাড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক মো. হাবিব-উল-মাওলা, নির্বাহী সম্পাদক আহমেদুল বারী এবং বিভাগের শিক্ষকরা।গবেষণাপত্রটির সম্পাদনা পরিষদের অন্য সদস্যরা হলেন মো. মাহবুব হোসেন ও আহমেদ শাকিল হাসমী। জার্নালটির প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রবন্ধও স্থান পেয়েছে। মোট ১০টি গবেষণা প্রবন্ধ নিয়ে প্রকাশিত এ সংখ্যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত