প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মনোয়ার হোসেন , রাজশাহী প্রতিনিধ ||
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে গঠিত বিশেষ মাদক দমন টিমের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে এ টিমটি থানা পুলিশ এবং ডিবি পুলিশের বাইরে কমিশনার মহোদয়ের তত্ত্বাবধানে বিশেষ পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত।গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি শেখের চক এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)। এ ঘটনায় একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন।গত ২১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করা হলে ফাহিমকে আটক করা হয়। তবে অভিযানের সময় বিনা বেগম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ডিবি এবং থানা পুলিশের পাশাপাশি এ বিশেষ মাদক বিরোধী পুলিশ টিমের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত