প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
ডেস্ক নিউজ ||
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর নতুন আদেশের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হলো।তবে নতুন করে সিলেটের জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের পর প্রশাসনিক মহলে এ বদলির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রজ্ঞাপনে এ পরিবর্তনের বিষয়ে আলাদা কোনো কারণ উল্লেখ করা হয়নি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত