প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
সৌদির পর এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাটিতে রাখেনি ফিফা
ক্রীড়া ডেস্ক ||
সৌদি আরবের পর এবার ইরাকের জাতীয় পতাকাকেও মাটি স্পর্শ করতে দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ধর্মীয় অনুভূতি ও জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে বিশ্বকাপের মঞ্চে এমন সিদ্ধান্ত প্রশংসা কুড়াচ্ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।সাধারণত বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠে বিছিয়ে প্রদর্শন করা হয়। তবে সৌদি আরব ও ইরাকের ক্ষেত্রে সেই প্রচলিত নিয়মে ব্যতিক্রম দেখা গেছে।সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র কালিমা খচিত রয়েছে। অন্যদিকে ইরাকের পতাকায় আরবি ভাষায় লেখা রয়েছে ‘আল্লাহু আকবার’। এ কারণে ধর্মীয় শব্দসম্বলিত পতাকা মাটিতে না রাখার অনুরোধ জানানো হয়।প্রথমদিকে অতিরিক্ত ওজনের কারণে মাঠের ক্ষতির আশঙ্কা দেখিয়ে অনুরোধটি নাকচ করা হলেও, প্রাক-ম্যাচ অনুষ্ঠানে দেখা যায় ইরাকের জাতীয় পতাকাকে উঁচিয়ে প্রদর্শন করেছে ফিফা। তবে কেবল একটি দেশের পতাকা উঁচিয়ে রাখলে পক্ষপাত বা অসম্মানের বিতর্ক তৈরি হতে পারত। সেই বিতর্ক এড়াতে ফিফা নেয় একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। ইরাকের পাশাপাশি প্রতিপক্ষ নরওয়ের জাতীয় পতাকাও একই উচ্চতায় পুরো অনুষ্ঠানজুড়ে প্রদর্শন করা হয়।ফলে মাঠে সৃষ্টি হয় সাম্য, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত