মোঃ হাসান , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ||
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠ বালু ব্যবসার জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোঃ জাকের হোসেনের বিরুদ্ধে। শিক্ষার্থী ও স্থানীয়রা বলছেন, এ কারণে পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে।শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ৫ বছর ধরে স্কুল মাঠটি বালুর কোম্পানির কাছে চুক্তিতে দেওয়া হয়েছে। চুক্তিমূল্য ২ লক্ষ টাকা। ট্রাক দিয়ে বালু ওঠানামার সময় ধুলাবালি ক্লাসরুমে ঢোকে। এতে শিক্ষার্থীদের চোখ-মুখে বালু যায়, বই-খাতা নষ্ট হয় এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। ট্রাকের শব্দে শিক্ষকদের পড়া বোঝাও কঠিন হয়ে পড়ে বলে তাদের দাবি।এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা ইউনো মহোদয় বলেন, “দেখি, লিখিত কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।”স্থানীয় গ্রামবাসীর আরও অভিযোগ, একই স্কুল ও একই সাইনবোর্ডের নামে দুইটি প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্নভাবে সরকারি অর্থ আদায়ের অনিয়মের সাথেও তিনি জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্কুল মাঠ বালুমুক্ত করে ক্লাস চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত