প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে আটক ৪৬, জব্দ ৫টি যানবাহন
ডেস্ক নিউজ ||
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার পর অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত ৫টি যানবাহনও জব্দ করা হয়।রবিবার (৭ জুন) আনুমানিক দুপুর ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল (পিয়াস)।মিছিল শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করে। একই সঙ্গে ২টি মাইক্রোবাস ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম রাকিব জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত যানবাহনের মধ্যে রয়েছে ২টি মাইক্রোবাস ও ৩টি মোটরসাইকেল।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত