মোশারফ হোসেন , স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ মো. জাহাঙ্গীর আলম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে তুগুরিয়া বাজারের রাফি স্টোরের সামনে পাকা রাস্তা থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমকে (৫২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৯ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নোয়াখালী জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।জব্দকৃত ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত