তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উপলক্ষে জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গ্রন্থাগার প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান এবং শিক্ষক আকরাম হোসেন।গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ, পরিচালনা কমিটির সহসভাপতি ইমরুল কায়েছ তুষার ও মোঃ সাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ তন্ময়, সাংগঠনিক সম্পাদক হাদীউল ইসলাম মিয়াদ এবং তানভীর হোসেন সাদিম। এছাড়াও গ্রন্থাগারের সদস্য রাকিবুল হাসান তানভীর, মোঃ তানভীর হোসেন, মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ রাজিম মিয়া উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে জাগ্রত আছিম গ্রন্থাগারের পাঠক, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ পথচারীদের মাঝে জলপাই, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি গ্রন্থাগার প্রাঙ্গণে দুটি কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়েছে।গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরাফাত রহমান এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম ইশাত জানান, গত ৫ বছর ধরে জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে পুরো বর্ষাকাল জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পরিবেশ দিবস উপলক্ষে এ বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ জানান, এবারের বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন 'উৎসর্গ ফাউন্ডেশন' ৩০টি গাছের চারা উপহার দিয়েছে। তিনি এই মহতী উদ্যোগে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত