প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬
সেলিম হাসান দুর্জয়ের ‘লোক প্রশাসন পরিচিতি’ এখন বাজারে
তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
দীর্ঘ সাধনা ও নির্ঘুম অধ্যবসায়ের ফসল হিসেবে বাজারে এলো মো. সেলিম হাসান দুর্জয়ের নতুন একাডেমিক গ্রন্থ ‘লোক প্রশাসন পরিচিতি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সিলেবাসকে কেন্দ্র করে মেহেদী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশিত হয়েছে।লেখক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, প্রায় দেড় থেকে দুই বছরের নিরলস পরিশ্রমের পর বইটি আলোর মুখ দেখেছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এই বই সামান্য উপকারে এলেও তার এই দীর্ঘ সাধনা সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বইটিতে গতানুগতিক ধারার বাইরে গিয়ে লেকচার প্যাটার্নে বিষয়বস্তু সাজানো হয়েছে, যেন শিক্ষার্থীরা ক্লাসের মতোই সহজে পড়াগুলো বুঝতে পারে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের গ্রহণক্ষমতার কথা মাথায় রেখে তাত্ত্বিক বিষয়গুলোকে অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।সিলেবাসের বাইরে অপ্রাসঙ্গিক আলোচনা সচেতনভাবে বাদ দিয়ে এতে শুধু প্রয়োজনীয় বিষয়গুলো রাখা হয়েছে। পাশাপাশি সর্বশেষ মানবণ্টন অনুযায়ী মডেল টেস্ট ও প্রশ্নমালা সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সহায়ক হবে।শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। অনলাইনে রকমারি থেকেও বইটি সংগ্রহ করার সুযোগ রয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত