মোঃ তাহমীদ হোসেইন চৌধুরী , স্টাফ রিপোর্টার ||
সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।শুক্রবার (২২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত 'হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬' থেকে এই তথ্য জানা গেছে।নতুন পাঁচ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলেন : রাইসা (৫ মাস) , হবিগঞ্জের নবীগঞ্জের আব্দুল মালিকের মেয়েআলী আফসান (৬ বছর) , সুনামগঞ্জের ছাতকের ইশাক আলীর ছেলেমুসলিমা (১০ মাস) , দিরাইর মুসাদ্দিক মিয়ার মেয়েশামিমা (৪ ) , সুনামগঞ্জ সদরের শিশু মো. রাশেদ আহমেদ (১ ) , সিলেট সদরের বাহরাম আহমেদের ছেলে রাইসা ও আলী আফসান মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মুসলিমা ও রাশেদের মৃত্যু হয় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং শামিমা মারা যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত