প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
সিলেটে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মোঃ তাহমীদ হোসেইন চৌধুরী , স্টাফ রিপোর্টার ||
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আকবর হোসেন (৩৬), তিনি উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-১২)।মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে প্রথম দফায় শিশুটিকে ধর্ষণ করা হয়। এরপর ১৯ মে ভোররাতে নিজ বসতঘরেই শিশুটি পুনরায় ধর্ষণের শিকার হয়।শিশুটি পরবর্তীতে ঘটনা তার মাকে জানালে মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে।বুধবার দুপুর ১২টায় কড়া পুলিশ পাহারায় আকবর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত