মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
ড্রিমস অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত, ' 8th World Invention Competition and Exhibition-2026, Bangladesh National Round ' গত শনিবার ( ৯ই মে ২০২৬) নর্দান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পার্মানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দেশের সেরা স্কুল বিশ্ববিদ্যালয় ও কলেজের উদ্ভাবকদের নিয়ে জাতীয়ভাবে এই বৈজ্ঞানিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা পাঁচটি বিভাগে ১৮০ টি দল এবং ১৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় চাঁদপুর থেকে তিনটি দল অংশগ্রহণ করে। তারা দুইটি প্রজেক্টে দুইটি বিভাগে অংশগ্রহণ করে। তারা প্রজেক্ট সেগমেন্টে ' Applied Physics and Engineering ' বিভাগে সিলভার মেডেল অর্জন করে এবং ' Innovative Social Science ' বিভাগে ব্রোঞ্জ মেডেল অর্জন করে। দলের উদ্ভাবকরা হলো, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো : মাহদী রহমান এবং আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খন্দকার নাজমুস সাকিব ও অরিত্র রায়। এবং অতিরিক্ত হিসেবে ছিল, হাসান সরকারি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী মো: মুনতাছির, এস.এম সেহরান সাদমান,ইয়ামিন ইসলাম মাহিন ও শাহরুল ইসলাম শাওন এবং আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আলভি আল কামাল। তাদের থেকে জানা যায়, তাদের আবিষ্কৃত এ যন্ত্রটি হচ্ছে একটি সোলার সিস্টেম স্মার্ট হুইল চেয়ার। যেটি জিপিএস নেভিগেশন মাধ্যমে চলে,এবং সেভ ড্রাইভিং সিস্টেম। এটি ভয়েস কন্ট্রোল, রিমোট কন্ট্রোল এবং জয় স্টিক এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তাদের এই ডেমো মডেলটি তৈরি করতে ৫,৬০০ টাকা খরচ হয়েছে। এটা যদি বাস্তবে তৈরি করতে হয় তাহলে তারা ৮০,০০০হাজার টাকার মধ্যে এটি তৈরি করতে পারবে। এরকম হুইলচেয়ার তৈরি করার কারণ হচ্ছে পৃথিবীতে অনেক অক্ষম প্রতিবন্ধী ব্যক্তি আছে যারা নিজেরা স্বাধীনভাবে চলাফেলা করতে পারে না এবং তাদের অন্যের সহযোগিতা নিয়ে হুইলচেয়ারে চলতে হয়। তাদের কথা চিন্তা করে এই আবিষ্কারটি করেছে যাতে তারা সহযোগিতা ছাড়াই নিরাপদে চলতে পারে। তাছাড়া বর্তমানে যে পরিমাণে বিদ্যুতের সংকট তারা সেই সংকটের কথা চিন্তা করে এটাকে সোলার সিস্টেমে তৈরি করেছে যার ফলে এটিকে চালানোর জন্য কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। এর আগে মো: মাহাদী রহমান, খন্দকার নাজমুস সাকিব এবং অরিত্র রায় এই প্রজেক্ট নিয়ে এই প্রতিযোগিতার গত আসরে এই প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়। কিন্তু স্পনসর না পাওয়ার কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। এছাড়া ' International Science and Invention Fair - 2025 ' এর আন্তর্জাতিক পর্যায় ইন্দোনেশিয়া তে অনুষ্ঠিত হয়। তারা অনলাইনে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ২৪ টি দেশের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সিলভার মেডেল অর্জন করে। এই বছর যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার জন্য স্পন্সর পায়, তাহলে তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে এবং চাঁদপুরের নাম আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। তাই তারা চাঁদপুরের সকল মহলের কাছে দোয়া চেয়েছেন
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত