মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে, ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়া, মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনা করার কর্মসূচি রয়েছে।রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি এবং বিরোধী দলের সদস্যরা এতে অংশগ্রহণ করবেন। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলতে থাকবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত