প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, ১৪ জনের মরদেহ উদ্ধার
মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে, যার ফলে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন।বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে উপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এসময় বাসের মধ্যে থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উদ্ধার করে।রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত