ডেস্ক নিউজ ||
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশনের (আইএফইএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের জন জোসেফ লিস, সার্বিয়ার নানাদ মেরিনকোভিচ এবং বাংলাদেশের মারিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।প্রতিনিধি দল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালু, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালু করার জন্য ইতালীয় সফটওয়্যার ব্যবহারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তারা লেজিসলেটিভ ও প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা, সংসদীয় কমিটির সংখ্যা ও কার্যক্রম জোরদার করা, সংসদকে আরও জবাবদিহি করার উপায়, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউটের রীতি ইত্যাদি বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত