প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি
ডেস্ক নিউজ ||
শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছে। পরিবারের সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর সঙ্গে রয়েছেন সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।হাসপাতাল থেকে এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কোনও সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এছাড়াও, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগে একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত