ডেস্ক নিউজ ||
ইরান তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনিবারের হুমকির প্রতিক্রিয়ায় ইরান এই সতর্কতা জারি করেছে। আজ রোববার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুমকি দেয়।আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যদি ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়, তবে হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এবং এটি তখন পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ না স্থাপনাগুলো পুনরায় নির্মিত হয়।বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। এছাড়া, এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে।আইআরজিসি আরও উল্লেখ করেছে, এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলোও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে।এর আগে, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার নতুন সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত