মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হওয়ার পর ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আজ ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিন। বুধবার (১৮ মার্চ) পাওয়া যাবে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট।বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে।সকাল ৮টা থেকে অনলাইনে এসব টিকিটের বিক্রি শুরু হবে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাবে। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ এবং ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চে বিক্রি করা হবে।আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে, নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।ঈদযাত্রার অগ্রিম টিকিট এক যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত