মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
ইরানের মিসাইলগুলো দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং কয়েকটি স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের আঘাতে তেলআবিবের সাভিদোর রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টা থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে ইরান দুই দফা মিসাইল ছুড়েছে। এই হামলায় তারা ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে, যেখানে একটি ক্লাস্টার মিসাইলে ২০টি আলাদা ছোট বোমা থাকে, প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। রেলস্টেশন ছাড়া অন্য কোথায় মিসাইল আছড়ে পড়েছে, তা এখনও স্পষ্ট করেনি ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত