মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
চলতি বছরের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে ইরানের ফুটবল দলকে ‘স্বাগত’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি দলের বিশ্বকাপে অংশ নেওয়াটা ‘যথাযথ হবে বলে মনে করেন না’ তিনি।সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটি (অংশ না নেওয়া) তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য’ ভালো। খবর বিবিসিউল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ফুটবল বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ইরান আগামী ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।গত মঙ্গলবার ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী আহমাদ দুনিয়ামালি দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘যেহেতু এই নীতিহীন সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই আমাদের জন্য বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিস্থিতি নেই।’তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেরা সেখানে নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ নেই।’অন্যদিকে, ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো—যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত-বুধবার জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তার মতে, ট্রাম্প তাকে বলেছেন যে ইরানকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ‘স্বাগত’ জানানো হচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত