ডেস্ক নিউজ ||
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই মাস না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসা সম্ভব হতো না।বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।গৃহীত শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় এটিএম আজহার বলেন, আমরা যারা কারাগারে ছিলাম, তারা কউ জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি জামায়াতের দায়িত্বে থাকাকালীন খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। তিনি দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন এবং দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন।তিনি আরও বলেন, আমরা যাদের সঙ্গে আন্দোলন করেছি, তাদের মধ্যে অনেকেই আজকের সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমার ছাত্রাবস্থার সম্পর্ক ছিল। উনাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। জামায়াতের সাবেক নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত