ডেস্ক নিউজ ||
ইরান দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি দিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যদি তাদের অবকাঠামোতে হামলা হয়, তাহলে তারা সরাসরি একই ধরনের ব্যবস্থা নেবে।গতকাল মঙ্গলবার (১০ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, “শত্রুদের জানা উচিত, তারা যাই করুক, তারা এর সমান এবং তাৎক্ষণিক জবাব পাবে। আজ আমরা ‘চোখের বদলে চোখ’ নীতিতে চলছি, কোনো ছাড় ছাড়া, কোনো ব্যতিক্রম ছাড়া। যদি তারা আমাদের অবকাঠামোর ওপর হামলা করে, তাহলে আমরাও তাদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাব।”এটি ইরানের তেল ডিপোতে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের পার্লামেন্টের স্পিকার থেকে আসা একটি কঠোর সতর্কতা বলে মনে করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত