প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল
ডেস্ক নিউজ ||
ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানে নতুন করে হামলা শুরু হয়েছে।
এক্সে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, “ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর অবকাঠামোর ওপর ব্যাপক বিমান হামলা শুরু করেছে।”
তাদের এই ঘোষণার পর, সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে যে, তেহরানের বিভিন্ন স্থানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত