প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
চাঁদপুরে মামলার আলামত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর পদ্মা-মেঘনায় চলতি বছর বিভিন্ন অভিযানে মামলার আলামত হিসেবে জব্দ নিষিদ্ধ কারেন্টজাল সহ অন্যান্য ২৪ হাজার ৯শ’ ৪৫বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় চাঁদপুর নৌ থানার সামনে এসব জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। জালের মধ্যে রয়েছে কারেন্টজাল ২৪ হাজার ৯৪৫বর্গ মিটার, ৩হাজার ১৩৫ বর্গ মিটার বেহুন্দি জাল, ৪০ বর্গ মিটার মই জাল এবং ১৪ হাত মই জাল।বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন।এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বদ্ধন ও আবদুল মান্নান এবং নৌ পুলিশের সদস্যরা।চলতি বছরের বিভিন্ন অভিযানে ৪৮টি মামলার আলামত হিসেবে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১৯ হাজার ৮শ’ টাকা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত