প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে : ইরান
ডেস্ক নিউজ ||
ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনা আটক হয়েছে।তবে কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেননি লারিজানি। এছাড়া, কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে, তাও পরিষ্কার করেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে মার্কিন সেনাদের স্থল হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত