প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত
ডেস্ক নিউজ ||
সংযুক্ত আরব আমিরতের দুবাইয়ে ইরানের ড্রোন ও মিসাইল আটকাতে ছোড়া প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে।সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুবাইয়ের বারশা এলাকায় একটি পাকিস্তানির গাড়ির ওপর মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পূর্বে জানিয়েছিল, তারা দুবাইয়ের মারিনাতে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত