প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
ইরান থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ছোড়া হলো রকেট
ডেস্ক নিউজ ||
ইরান আবারও দখলদার ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ আগে লেবানন থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছিল।টাইমস অব ইসরায়েল সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশ সময় রোববার রাত প্রায় ২টার দিকে ইরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে। এর ফলে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজছে।
অন্যদিকে, লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে কিরাত সামোনাতে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।ওই সময় রকেটগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে দখলদার ইসরায়েল।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত