প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান
ডেস্ক নিউজ ||
ইরান আবারও দখলদার ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে। বাংলাদেশ সময় রোববার রাত ১২টা ৩৫ মিনিটে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল নতুন মিসাইল নিক্ষেপের খবর প্রকাশ করে।তারা বলেছে, মিসাইল হামলার কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজবে।এরআগে গতকাল রাত পৌনে ১২টার দিকে ইসরায়েলে মিসাইল ছুড়েছিল তেহরান। যা দীর্ঘ ৪ ঘণ্টার বিরতির পর প্রথম মিসাইল নিক্ষেপের ঘটনা ছিল।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত