প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
স্থানীয় সরকার সচিবকে প্রত্যাহার
ডেস্ক নিউজ ||
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।রেজাউল মাকছুদ জাহেদী গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিবকে ওএসডি এবং নয় সচিবের চুক্তি বাতিল করা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত