প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হবে: ভূমিমন্ত্রী
ডেস্ক নিউজ ||
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দুর্নীতি কমানো এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করা যায়।তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় খুবই জটিল। দেশের মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুবই কম।তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে সরকার একটি টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে। আমাদের লক্ষ্য হল ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত