প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভুয়া ওয়েবসাইটের বিষয়ে সতর্ক করল সমাজকল্যাণ মন্ত্রণালয়
মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
ভুয়া ওয়েবসাইট তৈরি করার মধ্যদিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হতে পারে বলে সতর্ক করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেওয়া হয়।এতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd ঠিক থাকলেও ভুয়া একটি ওয়েবসাইট mswbd.org চালুর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।যেহেতু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট সঠিক তথ্য প্রদান করছে, তাই যদি কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি মন্ত্রণালয়ের বিষয়ে প্রতারণার চেষ্টা করে, তাহলে তাদেরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে সহায়তার জন্য যোগাযোগের নম্বর ০১৯১৫০২৬৪২৩।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত