প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল, মনোনয়ন দাখিলের শেষ সময় ২ মার্চ
ডেস্ক নিউজ ||
নির্বাচন কমিশন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ। মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল দাখিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত