প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ডেস্ক নিউজ ||
এক আইনজীবী হাইকোর্টে রিট করেছেন জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত করার আবেদন করা হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ রিট দায়ের করেন।আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত